1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩০ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

রংপুরের কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি মৃত্যু বরণ করেছে। শনিবার ভোরে উপজেলার মীরবাগ কদমতলার পশ্চিমে মায়া পারটেক্স কোম্পানির সামনে  অজ্ঞাত একটি গাড়ি এক পথ চারীকে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে গাড়ির চালক ঠিক ভাবে দেখতে না পারায় এ দূর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার ভোরে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডের পশ্চিমে অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী কে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনা স্থলেই মারা যায়। দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় পথচারী  ওই মৃত্যু কে চেনার কোন উপায় নেই।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি এস এম শরিফ বলেন শনিবার ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তি মারা গেছেন। ঘন কুয়াশার কারণে এদূর্ঘটনা টি ঘটেছে বলে ধারনা করা হয়েছে। পথচারীর  দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )