1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ জন দেখেছেন
দিনাজপুর খানসামা উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চলমান সার সংকটের কারণ ও এ সমস্যা থেকে উত্তরণের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার বর্মণ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ ও  গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম, উপজেলার সার ও বীজ ডিলারগণসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )