1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে বিক্ষোভ, বিএনপি নেতা ও সাংবাদিকের উপর হামলা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে বিক্ষোভ, বিএনপি নেতা ও সাংবাদিকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ জন দেখেছেন

ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করে তার অনুসারীরা। এসময় বিএনপির ইউনিয়ন জিয়া পরিষদের নেতার উপর হামলার দৃশ্য ধারণের সময় ২ সাংবাদিককেও মারধর করা হয়েছে।

 

সোমবার (২৫ নভেম্বর) রাতে নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ ধর্মসভা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে টাউন হল ঘুরে পুনরায় সেখানে ফিরে আসার সময় এঘটনা হয়।

 

বিএনপি নেতা আহতের ব্যাপারে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু মুঠোফোনে বলেন, বিক্ষোভ চলাকালীন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের জিয়া মঞ্চের সভাপতি নুসাদ জাহাজ কোম্পানি দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাকে বেধরক মারপিট করে। এতে তিনি আহত হন। এটা পরিকল্পিত হামলা বলে জানান তিনি।

এদিকে এই বিক্ষোভের ফুটেজ সংগ্রহের সময় মাইটিভির ক্যামেরাপার্সন মাসুদ, দীপ্ত টিভির রংপুর প্রতিনিধি বাবলুর রহমান বারীর উপর হামলা করে এবং ক্যামেরায় ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

আহত সাংবাদিক বারীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিএনপির এক নেতাকে মারপিট করছিলো বিক্ষোভকারীরা এসময় মাইটিভির ক্যামেরাপার্সন সেই দৃশ্যধারণের চেষ্টা করলে তাকেও মারধর শুরু করে। এক পর্যায়ে আমি উদ্ধার করতে এগিয়ে গেলে তারা আমার উপরও হামলা চালায়।

ঘটনাস্থলে সেনাবাহিনীর দুটি গাড়ি ও মহানগর পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। পরে তারা জাহাজ কোম্পানি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

হামলার বিষয়ে জীবন রায় নামের একবিক্ষোভকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। এত ৪-৫ জন আহত হয়েছেন। আমরা চিন্ময়ের নিঃশর্ত মুক্তি ও আমাদের ওপর হামলার ন্যায়বিচার চাই।’

আন্দোলনকারীরা বলেন, ‘সনাতনীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছে বলে দমন-পীড়ন শুরু হয়েছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

এর আগে রোববার বিকেলে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল চিন্ময়ের। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে, তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ।

জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এ ছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )