


রংপুরের তারাগঞ্জে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট মাকদুম আলম, সদস্য সচিব মেহেদী হাসান শিপু, রংপুর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এসএম আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী যুব বিভাগের সাবেক উপজেলা সভাপতি ও বাংলাদেশ জামায়েত ইসলামী সয়ার ইউনিয়নের সভাপতি কাজী শামসুল হুদা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ আলী, সম্পাদক আকতারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শাহিন সুলতানা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাঈদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা রউচ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, সমবায় কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার, জনস্বাস্থ্য প্রকৌশলী নাসির ইকবাল।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, সাংবাদিক প্রমুখ। শেষে আহত ও শহীদদের স্মরণে মোনাজাত করেন মডেল মসজিদের পেশ ইমাম সেরাজুল ইসলাম আজাদী।