1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এ্যাড. সাইফুল হত্যায় জড়িত ইসকনকে নিষিদ্ধের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

এ্যাড. সাইফুল হত্যায় জড়িত ইসকনকে নিষিদ্ধের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৯০ জন দেখেছেন

চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীদের হামলায় এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ইসকনকে নিষিদ্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় ট্রাফিক বক্সের সামনে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য বলেন, দিনাজপুর ইসলামী রিসার্চ সেন্টারের শিক্ষক সৈয়দ রাহাতুল আশেকিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গোলাম রাব্বানী, এমডি তাওহিদ মুক্তার, সাকির হোসেন, নীরব প্রমুখ। এর আগে শহরের বিমানবন্দর সড়কের শহীদ স্মৃতিস্তম্ভ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

সমাবেশে বক্তারা আগামী ১০ দিনের মধ্যে ইসকনকে নিষিদ্ধ এবং অবিলম্বে ইসকন নেতা চিন্ময় কৃষ দাস ব্রক্ষচারীকে ফাঁসি দেয়াসহ তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, ভারতের নির্দেশে আওয়ামী লীগকে পুর্নবাসনের জন্য সনাতনীদের সংগঠন ইসকন দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা বলেন, এর প্রধান হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী।

তার মাধ্যমে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বক্তারা বলেন, আওয়ামী লীগের পতনে ভারত খুশি হতে না পারায় তাদেরকে পুর্নবাসিত করতে ৫ আগস্টের পর একের পর এক ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় ইসকনকে ব্যবহার করছে তারা। তারা বলেন, ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত পাড়ায় যেভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা হয়েছে তা একমাত্র জঙ্গি ছাড়া কেউ করতে পাওে না। বক্তারা বলেন, আমরা ও আমাদের প্রিয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই। তার প্রমাণ তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আমরা স্বতঃস্ফুর্তভাবে পুজামন্ডপগুলোতে সার্বক্ষণিক অবস্থান করেছি।

 

আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। অথচ ইসকন ভারতের নির্দেশে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। বক্তারা দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, ইসকনের মাধ্যমে আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )