বৃহস্পতিবার সকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় ফুলছড়ি উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত।
ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অডিনেটর ফরিদা ইয়াসমিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশ্বনী কুমার বর্মন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ এইচ এম সোলায়মান শহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সায়েদ আহাম্মেদ দুলু, সমাজসেবক শহিদুল ইসলাম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর খোরশেদ আলম, শেখ ফরিদ প্রমুখ।
সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার মত প্রকাশ করনে।
ফুলছড়ি উপজেলায় শান্তি ও সম্প্রীতি বাজায় রাখতে আন্ত:ধর্মীয় সংলাপ, পিস উভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সহ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।