


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য, নীলফামারী জেলার সম্পাদকমন্ডলীর সদস্য ও সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রুহুল আলম ওরফে আলম মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তিনি বেশ কিছু দিন যাবৎ দূরারোগ্য লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৮ ) বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার শহরের কয়ানিজপাড়া তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে মরহুমের মরদেহ বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে শহীদ স্মৃতি অম্লান চত্বর এলাকায় রাখা হয়। সেখানে তাঁর রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
উল্লেখ্য, মরহুম রুহুল আলম মাস্টার ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. শামসুল আলমের বড় ভাই ও হলিল্যান্ড কলেজের সহকারী অধ্যাপক পাভেল রায়হানের বাবা।
মরহুম রুহুল আলম মাস্টারের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রম পরিষদের সভাপতি কমরেড নজরুল ইসলাম হক্কানী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন খোকন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি ও নীলফামারী জজ কোর্টের সাবেক সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ শামীম ও সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ওবায়দুর রহমান, নীলফামারী জজ কোর্টের এ্যাডভোকেট আনিস-উল-হক, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য কাজী আবুল হাসনাত, সৈয়দপুর শাখার সভাপতি জান্নাতুল ইসলাম কবির ও সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি রোবায়েতুর রহমান রোবায়েত, শফিউল ইসলাম রঞ্জ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগমসহ সৈয়দপুর কর্মরত সকল সংবাদকর্মীরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।