1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে ৪৪ টি বাইসাইকেল বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সৈয়দপুরে অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে ৪৪ টি বাইসাইকেল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কমর্সূচির (এডিপি) এর আওতায় ওই বাইসাইকেল বিতরণ করা হয়।

রোববার ( ৮ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ওই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এতে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু উপস্থিত থেকে অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের হাতে ওই বাইসাইকেলগুলো তুলে দেন।

এ সময় সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু জানান, উপজেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কমর্সূচির (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন অসহায় ও দুস্থ শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )