1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বদরগঞ্জে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বদরগঞ্জে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮৪ জন দেখেছেন

রংপুরের বদরগঞ্জে শ্রেষ্ঠ তিনজন নারীকে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালী, আলোচানাসভা অনুষ্ঠিত হয়। সোমবার ইউএনও’র হল রুমে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ থানার ওসি নুরুল আমিন সরকার, কৃষি কর্মকর্তা মোছাঃ সেলিনা আফরোজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীম আরা ও মহিলা বিষয় কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার। শ্রেষ্ঠ তিনজন জয়িতা হলেন, বিথী খাতুন, শারমিন আক্তার ও মর্জিনা বেগম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ে শতাধিক নারী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালী, আলোচানাসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )