নীলফামারীর ডিমলায় ঐহিহ্যবাহী ডিমলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত রোববার রাতে উপজেলার ডাক বাংলো সংলগ্ন ডিমলা প্রেসক্লাবের কার্যালয়ে উপস্থিত সকল সদস্যের সম্মতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম লিটনকে সভাপতি, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আশিক-উল ইসলাম লেমনকে সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম খান সোহাগকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
আগামী কয়েকদিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে বলে নব নির্বাচিত সাংবাদিক নেতারা জানান।