মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১১ জন এতিম মেয়ের বিবাহোত্তর উপহার সামগ্রী প্রদান করেছে উপজেলা শাখা জামায়াতে ইসলামী । সংসার জীবনে প্রয়োজনীয় আসবাবপত্রের মধ্যে উপহার সামগ্রী হিসেবে ছিল খাট, লেপ, তোশক,আলমেরা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ গঙ্গাচড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান – এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর মোঃ তাজ উদ্দিন,সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, গঙ্গাচড়া সদর ইউনিয়ন আমীর মোঃ মনিছুর রহমান,জামায়াত নেতা মোঃ শরিফুল হুদা দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
যৌতুক বিহীন ১১ জন এতিম মেয়ের বিবাহোত্তর উপহার সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ নতুন ধারার প্রগতিশীল সমাজ ব্যবস্থায় একটি পজিটিভ ম্যাসেজ হিসেবে কাজ করবে বলেই অংশীজনরা আশাবাদ ব্যক্ত করেন।