


নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবেশ রায় (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সদরের টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ভবেশ একই এলাকার মৃত. অধর চন্দ্র রায়ের ছেলে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, রাজমিস্ত্রি ছিলেন ভবেশ। বাড়ি পাশে ইট-খোয়ার কাজ করার সময় বৈদুত্যিক তার ছিড়ে পড়লে গুরুত্বর আহত হন তিনি।
বলেন, হাসপাতালে নিয়ে আসার হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।