1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সৈয়দপুরে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহযোগিতায় সংগঠনটির বোতলাগাড়ী ইউনিয়ন শাখা ওই কৃষক সমাবেশের আয়োজন করে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মাদরাসা মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুজন ইসলাম। কৃষক সমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন সৈয়দপুর জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, সহ- সভাপতি শাহজাহান, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মমিনুর রহমান সরকর নয়ন,উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার, পৌর কৃষক দলের সভাপতি খালেদ মঞ্জুর পাপ্পু, বিএনপি নেতা নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, কৃষক দল নেতা রশিদুল ইসলাম প্রমুখ।

কৃষক সমাবেশে অন্যান্যদের মধ্যে কৃষক দলের কেন্দ্রীয় সহ- সভাপতি মশিউর রহমান বাবু, কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ পারভীন আক্তার, সৈয়দপুর জেলা কৃষক দলের সহ- সভাপতি এরশাদ আলী বাবু ও শামসুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড চৌধুরী টিটু, কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ ছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছুলে তাঁকে দলের স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথি শহীদুল ইসলাম বাবুল বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে জনগনের ভোটের অধিকার হরণ করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। দূর্নীতির মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন রাষ্ট্রে পরিণত করে গেছে। গত ১৫ বছরে কৃষকের রক্ত চুষেছে। তাদের উৎপাদন করা ফসলের ন্যায্য, মূল্য না দিয়ে তাদের মাফিয়া ও ফড়িয়া সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের ফায়দা হাসিল করেছে।

তাই নতুন ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগনের সামনে উপস্থাপিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগনের সামনে তুলে ধরতে হবে। আগামি সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )