কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, রংপুর জেলা সভাপতি আজগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা বিষয়ক উপদেষ্টা লক্ষ্ণী বণিক ও বিশেষ অতিথি রূপদী রায়।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন দেশের প্রচলিত জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ১২নং ধারা অনুসারে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানো, মানবাধিকার বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা, পরিবীক্ষণ এবং মানবাধিকার লংঘনের বিষয়ে তদন্ত ও অভিযোগ নিষ্পত্তি, মানবাধিকার বিষয়ে পরামর্শ ও সুপারিশ প্রদান।
এসময় তিনি আরোও বলেন, ন্যাশনাল ইনকোয়ারির উদ্দেশ্য হলো পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন হিসেবে ধর্ষণের ওপর বিশেষ ভাবে আলোকপাত করে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার বিষয়ে তদন্ত ও অনুসন্ধান চালানোর মাধ্যমে এর কারণ, ধরন, চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং মোকাবিলায় পদক্ষেপ নেয়ার সুপারিশ করা।
প্রধান অতিথি ধর্ষণ সম্পর্কিত আইন, কার্যক্রম ও নীতিমালার পর্যাপ্ততা এবং এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন প্রয়োজন আছে কিনা- তা পরীক্ষা নিরীক্ষা করা এবং সেসব ক্ষেত্রে গুরুত্ব সহকারে সাংগঠনিক ভাবে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
একইসাথে তিনি সমাজ বিনির্মাণে দেশব্যাপী জনহিতকর কার্যক্রম সমূহ সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে গতিশীল আনয়নকল্পে সাংগঠনিক ও প্রশাসনিকসহ সার্বিক সাহায্য সহযোগিতা প্রদানের জন্য সামাজিক হিতৈষী কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সংগঠনের মানবিক যোদ্ধা নেতৃবৃন্দের ঐকান্তিক সুদৃষ্টি কামনা করেন।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড রংপুরের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড রংপুর জেলার সিনিয়র সহ-সভাপতি রাজেন্দ্র চন্দ্র দাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক একেএম সুমন মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কান্তা মণি প্রমুখ।
সভায় বক্তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণে সর্বত্র, সার্বক্ষণিক ভাবে সোচ্চার থাকার ও প্রত্যেকের সামর্থ্যানুযায়ী মানবীয় কল্যাণে এগিয়ে আসার জন্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-অর্থ সম্পাদক খালেদ মাহমুদ, দপ্তর সম্পাদক নাজনিন আক্তার, সহ-দপ্তর সম্পাদক পিংকী খাতুন, নির্বাহী সদস্য নারায়ণ চন্দ্র, আরিফা আক্তার, আমেনা বেগম এবং স্বেচ্ছাসেবী সদস্য সুমি আক্তার, সামছুন্নাহার বেগম ও লাইজু আক্তার প্রমূখ।