1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দর্শকদের আগ্রহের তুঙ্গে যে ম্যাচ, টিকিট শেষ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

দর্শকদের আগ্রহের তুঙ্গে যে ম্যাচ, টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ জন দেখেছেন

বিশ্বজুড়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়ছে জ্যামিতিক হারে।  তারই মাঝে দীর্ঘতম সংস্করণ টেস্ট ও ওয়ানডে খেলা নিয়ে ক্রিকেটার ও দর্শকদের আগ্রহ কমছে কি না সেই দ্বিধাও তৈরি হয়েছে। তারই মাঝে একটি টেস্ট ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে সাত মাস আগেই। আগামী বছরের জুলাইয়ে সেই টেস্ট ম্যাচটি খেলবে ভারত-ইংল্যান্ড।

২০ জুন থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। বার্মিংহ্যামে ২ জুলাই থেকে তারা সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে। সেই ম্যাচের টিকিট নিয়েই উন্মাদনা শুরু হয়ে গেছে এখন থেকে। এই প্রথম অ্যাশেজ সিরিজের বাইরে কোনো টেস্ট ঘিরে এমন চিত্র ধরা পড়েছে। বার্মিংহ্যামে হতে যাওয়া টেস্টের প্রথম চারদিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে চলমান ডিসেম্বরেই। দর্শকদের বড় উপস্থিতি সম্প্রতি  ভারত-অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টেও দেখা গেছে।

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলতে ভারতে যাবে জো রুট–হ্যারি ব্রুকরা। পরে ইংল্যান্ডের মাটিতে দুই দল জুন-জুলাইয়ে পাতৌদি ট্রফির অধীনে টেস্ট সিরিজ খেলবে। যা ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক পরেই শুরু হবে। চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ১১ জুন। আর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২০ জুন লিডস থেকে শুরু হবে।

কিন্তু ইতোমধ্যেই বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র পঞ্চম দিনের টিকিট বাকি আছে এই মুহূর্তে। সেই টেস্টের টিকিটের দাম নির্ধারিত ছিল ২৫ পাউন্ড থেকে ২৯৯ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮০০ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা। ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকিটের দাম ছিল ১০ পাউন্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )