1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পোশাকে মানুষের সম্মানহানী নয় রুনা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

পোশাকে মানুষের সম্মানহানী নয় রুনা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩২ জন দেখেছেন

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নাটক-সিনেমা ছাড়াও বিজ্ঞাপন ও মডেলিংয়েও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রায়ই আবেদনময়ী লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিচ্ছেন এ তারকা। ওজন ঝরিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে চমকে দেন সবাইকে।

দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে তার। ৪১ বছর বয়সে এসেও গ্ল্যামারাস লুকে মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী। যদিও এরজন্য কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবে এইসবে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক প্রসঙ্গে কথা বলেন রুনা। অভিনেত্রী বলেন, ‘যে আপানারা সবচেয়ে বেশি সততার আশ্রয় নেন, পর্দার বাইরে অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য, তারাই পর্দায় সবচেয়ে শালীন সেজে থাকার চেষ্টা করেন।’

‘আমি মনে করি, পোশাকের কারণে কখনও একজন মানুষের শালীনতা, সম্মানহানী হতে পারে না। সেটা তখনই হয়, যখন কেউ চুরি করবে, কাজ পাওয়ার জন্য অসৎ কিছু করবে, সেটাই অশালীন কাজ, মানহীন চর্চা।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে পোশাক মানে পোশাক। সবাইকে যে আমার ভাবনার সঙ্গে একমত হতে হবে এমনটা নয়।’ রুনা বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে, ‘কেউ সুইমিংপুলে কি সালোয়ার কামিজ পরে নামবে? আবার কেউ বিয়ে বাড়িতে গেলে কি সুইমিং কস্টিউম পরে যাবে? তেমনটা তো না। যার যেটা ভালো লাগবে সেটাই পরবে।’

 

 

রুনার ভাষ্য, ‘আমি তো অভিনেত্রী-মডেল। আমি আমার পছন্দে কাজ করব। দর্শক হিসেবে আপনি আমার কাজ পছন্দ করতে পারেন, নয়তো যিনি লম্বা হাতা পোশাক পরে কাজ করছেন, তার কাজও পছন্দ করতে পারেন। এসব নিয়ে মোটেও চিন্তিত নই আমি।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা-ওয়েব সিরিজ। ‘লীলামন্থন’, ‘বক’, ‘দাফন’। এ ছাড়া ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও শেষ করেছেন রুনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )