


সুইজারল্যান্ডভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেক্স এর আয়োজনে (১২ ডিসেম্বর) পর্যটন মোটেল সভাকক্ষ রংপুরে প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার সহজলভ্য করার জন্য বিভাগীয় পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
হেক্স এর পার্টনারশীপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম এডভাইজার জেন্ডার ডাইভারসিটি এন্ড এডভোকেসী প্রগ্রামের সাইবুন নেসা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু জাফর (যুগ্মসচিব), পরিচালক, স্থানীয় সরকার, রংপুর বিভাগ, রংপুর, মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক), রংপুর বিভাগ, রংপুর এবং মোছাঃ জিলুফা সুলতানা (উপসচিব), পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর প্রমুখ।
সভায় রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি, অ্যাডভোকেসি প্লাটফর্মের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় রংপুর বিভাগের প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা বিষয়ক তথ্য ও জরিপ কার্যক্রম উপর বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়।
অধিপরামর্শ সভায় প্রধান অতিথি জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন এবং তিনি প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার সহজলভ্য করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও সেবা সহজলভ্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।