1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি | দৈনিক সকালের বাণী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ জন দেখেছেন

“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বির্নিমানে অংশ নিন” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি ২০২৪।

এই শুমারির আওতায় রয়েছে, দেশে অবস্থিত সকল ধরনের প্রতিষ্ঠান, কৃষি বহির্ভুত অর্থনৈতিক কার্মকান্ড সম্বলিত সকল খানা ও সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার।
গত মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে এ শুমারি শুরু হয়ে আগামী ২৬ ডিসেম্বর শেষ হবে শুমারির কাজ।

 

সংশ্লিষ্ট অফিস সুত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলায় গননাকারী ২৫৪ জন ও সুপার হিসেবে ৪৮ জন কাজ করছেন। যারা গণানাকারী রয়েছেন তাদেরকে প্রশিক্ষন ভাতা বাবদ চার দিনের জন্য ১ হাজার ৬শত এবং পারিতোষিক পাবেন ১৫ দিনের জন্য ২০ হাজার টাকা। সুপারভাইজারগণ পাবেন প্রশিক্ষণের ভাতাসহ পারিতোষিক পাবেন ২২ হাজার ১ শত টাকা।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন জানান, পীরগঞ্জ উপজেলার লোক সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৮১৯ জন। খানার সংখ্যা ১লাখ ১৪ হাজার ৯৭টি, ১৮ হাজার ৫০১টি খানাসহ প্রাতিষ্ঠানিক কৃষি খামার থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এই অর্থনৈতিক শুমারিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )