1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের সাথী ফ্যাশান হাউজ শুভ উদ্বোধন   | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের সাথী ফ্যাশান হাউজ শুভ উদ্বোধন  

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ জন দেখেছেন
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নারী উদ্যোক্তা ফোরামের সদস্য সাথী আক্তার এর ‘সাথী ফ্যাশান হাউজ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের মহিলা কলেজ এলাকায় মাদ্রাসা মার্কেটে সাথী ফ্যাশান হাউজ এর ফেতা কেটে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি ও সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম, শাপলা আক্তার সহ আরও অনেকে।
নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা আক্তার মনি বলেন, আমরা আজকে আমাদের সদস্য সাথী এর ফ্যাশান হাউজ উদ্বোধন করার জন্য এসেছি। তার স্বামী একজন সাংবাদিক। তার যথেষ্ট সাপোর্ট আছে এতে আমি খুশি এবং সাথীর কালেকশন আমার খুব পছন্দ।
সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম বলেন, মানুষের একটা ভূল ধারণা আছে যে মেয়েরা কিছু পারে না। শুধু রান্না বান্না ও ঘর বাড়ি সাজ গোছ করতে পারে। এখান থেকে আমাদের বাহির হয়ে আসতে হবে। সাথী তার মেধা কাজে লাগিয়ে প্রতি মাসে এখান থেকে দশ-বিশ হাজার টাকা উপার্জন করতে পারবে।
সাথী আক্তার বলেন, আমি নারী উদ্যোক্তা ফোরামের একজন সদস্য। আমি নারী পুরুষ ও বেবীদের কিছু কালেকশন নিয়ে যাত্রা শুরু করলাম। আমার স্বামীর যেহেতু সাপোর্ট আছে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )