1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

নবাবগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৭ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে দার্জিলিং কমলা উৎপাদনের ফলাফল নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে তাদের উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারন ও বাজার জাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর নামক স্থানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ কবীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মাঠ দিবসে দার্জিলিং কমলা উৎপাদনের ফলাফল নিয়ে উপস্থিত কৃষকদের অবহিত করা হয়।

 

এ সময় গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আ ন ম খালিদ সরকার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মাহফুজ আলম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মামনুর রশীদ, কৃষক মাহমুদুন্নবী স্বাধীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )