1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় সরকারি দামের বেশি দামে সার বিক্রয় করায় জরিমানা  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় সরকারি দামের বেশি দামে সার বিক্রয় করায় জরিমানা 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস উর্মি’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট বাজারে মেসার্স রাকিব ভ্যারাইটিজ স্টোরের ২৫ হাজার টাকা ও মেসার্স আব্দুল মালেক বিএডিসি ও বিসি আইসি ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম  বলেন, সার নিয়ে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হলো কৃষকদের সঠিক দামে সার সরবরাহ নিশ্চিত করা। সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়টি কঠোরভাবে তদারকি করা হচ্ছে, যাতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে না পারে।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রয় করাটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কৃষকরা যাতে সঠিক মূল্যে সার ও অন্যান্য কৃষি উপকরণ পেতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )