1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

নীলফামারীতে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশে মিলিত হয়।

 

জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। বক্তব্য দেন সদর উপজেলা কৃষকদলের সভাপতি শেফাউল আলম চৌধুরী লুলু ও সাধারন সম্পাদক নুরুজ্জামান নুরু, ডোমার উপজেলা সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু ও সাধারন সম্পাদক প্রভাষক গোলাপ হোসেন, ডিমলা উপজেলা সভাপতি নূর আলম ও সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জলঢাকা উপজেলা সভাপতি আমজাদ হোসেন ও সাধারন সম্পাদক শাহীন চৌধুরী প্রমূখ।

 

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষকদলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালিউর রহমান হেলাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )