1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে মুসলিম এইড ইউকে টিভিইটি সেন্টারের উদোগে মহান বিজয় দিবস উদ্যাপন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে মুসলিম এইড ইউকে টিভিইটি সেন্টারের উদোগে মহান বিজয় দিবস উদ্যাপন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে টিভিইটি সেন্টারের উদোগে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান দিবস -২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে মুসলিম এইড ইউকে টিভিইটি সেন্টার পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।

 

এ সব কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শহিদের জন্য দোয়া প্রার্থনা, প্রশিক্ষণার্থীদের রচনা ও ক্রীড়া প্রতিযোগিতায়, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা।

শহরের উপকন্ঠে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া (পাঠানপাড়া) শ্যাইলার মোড় এলাকায় অবস্থিত মুসলিম এইড ইউকে টিভিইটি সেন্টারে পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতি করেন মুসলিম এইড ইউকে টিভিইটি সেন্টারের প্রিন্সিপাল মো. রবিউল ইসলাম।

 

এতে অন্যান্যদের বক্তব্য রাখেন মুসলিম এইড ইউকে টিভিইটি সেন্টারের এডমিশন ও ফ্রন্ড ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান, মনিটরিং অফিসার মো. সাদেকুল বারি, এডমিন, একাউন্টস ও এইচ আর অফিসার মো. সাফি, জবপ্লেমেন্ট অফিসার মো. আবুল কাশেম প্রমুখ।

 

শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে অনুষ্ঠিত রচনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। মুসলিম এইড ইউকে টিভিইটি সেন্টারের প্রিন্সিপাল মো. রবিউল ইসলাম ওই পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )