
রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে পুলিশের পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে তারাগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, উপজেলা প্রেসক্লাব,তারাগঞ্জ সহ সর্বস্তরের মানুষ পুষ্প মাল্য অর্পণ করেন। পরে তারা বীর শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানার সভাপতিত্বে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। তবে সরকারি নির্দেশনা না থাকায় এ বছর কুঁচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন সহ বেশ কিছু আয়োজন করা হয়নি।
Related