1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ জন দেখেছেন
কুড়িগ্রামে সেবা মূলক বন্ধু সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার(১৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুংগীর হাট বাজারে নিজ কার্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করে সংগঠনটি। ঐ এলাকার ৫ টি আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন এতিম শিশু ও ৩ টি ইউনিয়নের ৫ শতাধিক মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন। শীতের শুরুতে শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।
সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন বলেন, আমরা প্রায় ১৫ জন সদস্য মিলে গতবছর সংগঠনটি শুরু করি। শুরু থেকেই আমরা সমাজের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো। এই উদ্যোগ গুলো সফল করতে যারা পাশে দাঁড়াচ্ছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।
হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান বলেন, কুড়িগ্রাম একটি পিছিয়ে থাকা জেলা। এই জেলায় সামর্থবানদের সহযোগিতা অব্যহত থাকলে এই জেলা এগিয়ে যাবে। আমি এই সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এভাবে সবাইকে এগিয়ে আসা উচিৎ। শীতবস্ত্র পাওয়ার পর ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসীন্দা আব্দুল খলিল বলেন, যা কামাই(আয়) করি সেটা দিয়ে ডাল-ভাতের ব্যবস্থা হয়। শীতের কাপড় কেনার টাকা নাই। এই কম্বল দিয়েই এই শীত পাড় হবে।
মোছা. বেগম বলেন, জমি-জমা কিছুই নাই। টাকা জমিয়ে শীতের কাপড় কেনার মতোও সামর্থ নাই। এই কম্বল অনেক উপকারে আসলো। যারা দিলো তাদের জন্য দোয়া করি যাতে আরও দিতে পারে। এই আয়োজনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান ও তার সহকর্মী মহিব হাসান, জি এম উজ্জ্বল, আব্দুল আজিজসহ সংগঠনটির অন্যন্য সদস্য বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )