1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অস্কার থেকে ছিটকে পড়ল ‘লাপাতা লেডিজ’, স্বপ্নভঙ্গ বাংলাদেশেরও | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

অস্কার থেকে ছিটকে পড়ল ‘লাপাতা লেডিজ’, স্বপ্নভঙ্গ বাংলাদেশেরও

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ জন দেখেছেন

চলতি বছর ব্যতিক্রমধর্মী গল্পে নির্মিত ‘লাপাতা লেডিজ’ বলিউড জয় করে। আমির খানের প্রযোজনা ও কিরণ রাও নির্মিত ছবিটি ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছিল। তবে অস্কারের দৌড় থেকে ছিটকে পড়েছে ছবিটি। একইসঙ্গে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশেরও। এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করার পর কেবল ‘বলী’ সিনেমাটি জমা পড়েছিল। এটি দেখার পর অস্কারের জন্য চূড়ান্ত করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত ৭ সদস্যের ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। তবে অস্কারের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে সিনেমাটি।

 

 

৯৭তম অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবার বিবেচিত হয়েছে ৮৫টি দেশের সিনেমা। গোল্ডেন লেডিকে হাতে তোলার জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ডকুমেন্টরি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, মিউজিক (আসল স্কোর), মিউজিক (আসল গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম সহ অন্যান্য বিভাগে অস্কার জেতার দৌড়ে কারা থাকবেন সেই তালিকাই প্রকাশ করল অ্যাকাডেমি কতৃপক্ষ। যেখানে নেই বলী ও লাপাতা লেডিস। ‘বলী’ (দ্য রেসলার)-এর নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে ছবিটি। গত বছর দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগের পুরস্কারও জিতেছে ছবিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )