1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিপিএলে বরিশালে খেলবেন আফ্রিদি | দৈনিক সকালের বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিপিএলে বরিশালে খেলবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ জন দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে আসন্ন আসরের জন্যও তারকা সমৃদ্ধ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদিকে এবার দলে ভিড়িয়েছে তারা।

ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং ম্যাজিশিয়ান এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে সাউদার্ন আর্মি হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ আফ্রিদিকে দলে ভিড়িয়ে ফ্র্যাঞ্চাইজিটি এতটাই উচ্ছ্বসিত যে, বরিশালের আঞ্চলিক ভাষায় তাকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘ও মনু, শাহীন ভাই কিন্তু আইয়া পড়ছে!’

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলের ৭টি দল হচ্ছে— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবারের টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিপিএল শুরু হবে ঢাকা থেকে এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতেই।

গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচই হবে মিরপুরে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে গ্রুপ পর্বের ১২ ম্যাচ খেলবে দলগুলো। সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১ দিনের বিরতি দিয়ে ৫ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )