


দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবাবগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর) বিকেলে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ সম্মেলন হয়।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য সংগঠনটির ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মুশফিকুর রহমান ও সেক্রেটারী মাসুদ রানা নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রংপুর দিনাজপুর অঞ্চল শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারী ডাঃ এনামুল হক, প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন ।