1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সৈয়দপুরে গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের শীতার্ত গরীব ও দুস্থদের মাঝে চার শত ৩০টি কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কম্বল বিতরণ করা হয়। বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো.আবু সাইদ অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই কম্বলগুলো তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর কবির, মো. আজগার আলী, সমাজসেবক মো. আনোয়ার হোসেনসহ ইউপির অন্যান্য সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ওই দিন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের শীতার্ত গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে চার শত ৩০ টি কম্বল বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্, জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়নের শীতার্ত পরিবারের মাঝে বিতরণের জন্য তিন দফায় ৪ শত ৩০টি শত কম্বল বরাদ্দ মিলেছে। আর আজ এ সব কম্বল ইউনিয়নের শীতার্ত গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। যদিও বরাদ্দকৃত কম্বল ইউনিয়নের শীতার্ত মানুষের প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। এতো স্বল্প পরিমাণ শীতবস্ত্র বিতরণে আমাদের চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )