1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিপিএলে দর্শকদের প্রতিদিন বাইক জেতার সুযোগ | দৈনিক সকালের বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিপিএলে দর্শকদের প্রতিদিন বাইক জেতার সুযোগ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ জন দেখেছেন

রাত পোহালেই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দিনভর টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরেছেন ক্রিকেট ভক্তরা। অপেক্ষা আছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনের জন্য। ৫ই আগস্ট পরবর্তী সময়ে দায়িত্বে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বলেছিলেন এবারের বিপিএলে দর্শকদের জন্যেও থাকছে ভিন্ন কিছু। 

সেই ভিন্ন কিছুর মাঝে বিনামূল্যে পানি পানের বুথ করার কথা আগেই শোনা গিয়েছিল। এবারে দর্শকদের জন্য এলো আরো বড় কিছু। চলমান বিপিএল আসরে প্রতিটি ম্যাচডেতে একটি করে ই-বাইক জেতার সুযোগ থাকছে মাঠে আসা দর্শকদের জন্য। বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

লিগ পর্বের প্রতিটি ম্যাচডেতে সুযোগ থাকছে একজন করে দর্শকের রেভো ই-বাইক জেতার। দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে র‍্যাফেল ড্র এর মাধ্যমে বেছে নেয়া হবে একজন সৌভাগ্যবান বিজয়ীকে।

প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র‍্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )