


জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে নীলফামারীতে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের বড়মাঠে এই কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সমাজ সেবা অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক এতে সভাপতিত্ব করেন।অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ শিকদার, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ এ সময় উপস্থিত ছিলেন।
পরে ওয়াকাথনে বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক।
প্রসঙ্গত ‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ শ্লোগানে সারাদেশে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয় বৃহস্পতিবার।