


লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে শীতার্ত অসহায় দুস্থদের মাঝে তিন শত কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে ওই কম্বল তুলে দেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাহিদ বসুনিয়া ।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি এবং সৈয়দপুর সরকারি কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোছা. কহিনুর বেগমের সভাপতিত্বে এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহমেদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন লায়ন মোস্তাফিজুর রহমান রাজা, ডাইরেক্টর লায়ন মো. আজমল হোসেন সরকার ও ডাইরেক্টর লায়ন কাজী একরামুল হক প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, লায়ন্স ক্লাব সানফ্লাওয়ার সৈয়দপুর এর সাধারণ সম্পাদক লায়ন জাবেদ আলী শেখ, লায়ন বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ, লায়ন এ্যাডভোকেট খালিদ ইকবাল, লায়ন রেজাউল করিম, লায়ন নুরন্নবী দুখু,লায়ন কাজী মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। ওই দিন সৈয়দপুর শহর ও আশেপাশের এলাকার তিন শত শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ওই কম্বল বিতরণ করা হয়।