1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতে পালানোর সময় সৈয়দপুর পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় সৈয়দপুর পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন
দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় নিষিদ্ধ নীলফামারীর সৈয়দপুর পৌর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম সৈয়দ শাহাজাদা আলম (৩২)।  সৈয়দপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের  সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের ছেলে। তার বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগে সৈয়দপুর থানায় দুইটি  মামলা রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বলেন, গতকাল রবিবার দুপুরের দিকে শাহজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেয়। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।’
তিনি বলেন, ‘গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার বিষয়ে রিকুইজিশন থাকায় আমরা তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছি। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন জানান, আটক ওই ব্যক্তিকে হিলি থেকে সৈয়দপুর থানায় আনা হবে এবং আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )