1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, হাসিনার আমলে পাপাচারের শেষ নাই। তাকে আমরা বিচারের আওতায় আনবো। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসব কথা বলেন।

 

শফিকুল আলম বলেন, পৃথিবীতে খুনিকে কেউ তো সেভাবে জায়গা দিতে চায় না। হাসিনা যে ভয়ানক কাজগুলো করেছেন, ভারতীয় গণমাধ্যমের অনেকেই তা জানতেন না। ইদানিং অনেকেই লেখা শুরু করেছে। পুরো পৃথিবী যখন জানবে যে কী ধরনের হত্যাকাণ্ড, কী ধরনের অনাচার, ডিক্টেটরশিপ এ দেশে জারি করেছিলেন তখন পৃথিবীব্যাপী তার বিচারের ব্যাপারে প্রেসার তৈরি হবে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন শফিকুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )