1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নীলফামারীতে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারীতে চলমান শীতবস্ত্র বিতরণ কর্মসুচির অংশ হিসেবে দ্বিতীয় দফায় কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে অসহায় দরিদ্রদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

 

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, সহ-সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, সদর উপজেলা সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক(ভারপ্রাপ্ত) রাজু পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক সহযোগীতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )