


নীলফামারীতে ‘তারুণ্যের উৎসব কর্মসুচি’ ঘিরে তিনদিন ব্যাপী আর্চারি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার বিকেলে শহরের টেনিস কমপ্লেক্সে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এতে বক্তব্য দেন।
জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এবং জেলা ক্রীড়া কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, প্রশিক্ষণে ২০জন অংশ নিচ্ছেন।