1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান প্রফেসর ডা. আলহাজ¦ মো. শরীফুল আলম চৌধুরী।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারী রোটারিয়ান শাহ্ মো. আহসান হাবিব। এ সময় রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো. দেলোয়ার হোসেন, রোটারিয়ান মমতাজ মিন্টু, রোটারিয়ান আলহাজ¦ মো. মাহবুব আলম, রোটারিয়ান আজাহারুল হক সরকার রানা, রোটারিয়ান মোবাশ্বের আলম প্রিন্স, রোটারিয়ান নুরুল হক জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেষে প্রধান অতিথি রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান প্রফেসর ডা. আলহাজ¦ মো. শরীফুল আলম চৌধুরী শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। ওই দিন অনুষ্ঠানে এলাকার অসহায় দুস্থ ও শাতার্ত মানুষের মাঝে দুই শত নতুল কম্বল বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )