1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

নীলফামারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক।

 

 

পরে শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রযুক্তি প্রদর্শিত স্টল পরিদর্শন করেন তিনি। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহনে ৯ম বিজ্ঞান অলম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম. নুরল আমীন শাহ্, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )