


নীলফামারীর সৈয়দপুরে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার বিকেলে বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর এলাকায় অবস্থিত জাহাঙ্গীর ইসলামের এমবিবি ব্রিকস, আব্দুস সামাদের এসকে ব্রিকস ও নারজুমেরা খাতুন এর এবিএল ব্রিকসয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদনহীন ভাবে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটা পরিচালনা ও নিষিদ্ধ ১কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করায় তিন ভাটা থেকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।