1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ জন দেখেছেন

বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি ওই কাউন্সিলর সভার আয়োজন করে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি আহবায়ক মো. নুর-ই-আলম সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি আহবায়ক সদস্য মো. মমিনুল ইসলাম মুকুল এএলটি এর সঞ্চালনায় কাউন্সিল সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস্ এর (প্রশিক্ষণ শাখা) দেবীগঞ্জ এর উপ-পরিচালক বিমল চন্দ্র, বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, হাজারীহাট কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কামারাপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্ প্রমুখ।

শেষে সভায় উপস্থিত কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার ৯টি পদে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে পদাধিকারবলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী সভাপতি এবং লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা সম্পাদক পদে পুনরায় মনোনীত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, পোড়ারহাট সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোজাম্মেল হক, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা জহুরা ্আক্তার ও নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ পদে তিনপাই বেলপুকুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. উমর ফারুক এবং যুগ্ম সম্পাদক পদে লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক রাজু মনোনীত হয়েছেন।

 

তবে কমিশনার পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আর বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর উপজেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটির উল্লিখিত পদগুলো ব্যতিরেকে অন্যান্য পদগুলো পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে মনোনীত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )