1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নীলফামারী পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৯ জন দেখেছেন

তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে তিনদিন ব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে শুক্রবার থেকে।

 

শুক্রবার সকালে শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

 

১৫০জন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে শুরু হওয়া এই বিশেষ অভিযানে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে।

এরআগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীছাড়াও বিভিন্ন জন অংশ নেন।

 

নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যের অংশ হিসেবে এই কর্মসুচি পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )