1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশার চাপায় আর‌শি খাতুন না‌মে তিন বছ‌রের এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১৭ জানুয়া‌রি)‌বি‌কেল চারটার দি‌কে উপ‌জেলার ধাম‌শ্রেনী ইউনিয়‌নের সু‌ড়িরডারা মো‌ড়ে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আরো তিন অ‌টো যা‌ত্রী আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

 

প্রত‌্যক্ষদ‌র্শীরা জানান, সু‌ড়িরডারা পাড় এলাকার বা‌সিন্দা এজাবুল হক তার কন‌্যা শিশু আর‌শি খাতুন‌কে নি‌য়ে মো‌ড়ের দোকা‌নে আস‌ছি‌লেন। শিশু‌টি বি‌স্কুট নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে রা‌ণিগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি দ্রুত গ‌তির অ‌টো‌রিকশা তাকে চাপা দেয়।

 

 

এ সময় ওই অ‌টো‌রিকশায় থাকা আরো তিন যা‌ত্রী আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আর‌শি খাতুনকে মৃত‌্যু ঘোষণা ক‌রেন।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )