1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার সম্ভাবনা: উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার সম্ভাবনা: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে।

শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

 

নূরজাহান বেগম বলেন, ‘আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকব। যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন। যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেয়ার চেষ্টা করব। আশা করি আমরা সে অনুযায়ী আগাব। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে কিন্তু উনি বলেছেন জুন পর্যন্ত।’

 

তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

 

 

এর আগে তিনি সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )