
ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম। ভোর থেকে বৃষ্টি মত ঝড়ে পড়া কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনপদ। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। পরিবহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলছে সড়কপথে।এ অবস্থায় খেটে খাওয়া মানুষ জন পড়েছে চরম বিপাকে। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় আজ সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি বলে জানিয়েছেন অফিসটি।
আরাজী কদমতলা গ্রামের মোঃ আছর উদ্দিন জানান,মাঘ মাসে ঠান্ডা বেশি হয়।এসময় মাঠে ঘাটে কাজ করতে খু্ব কষ্ট।আজ যা কুয়াশা পড়ছে কিছু দেখা যায় না। এমন পরিস্থিতি থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে। বাস চালক মোঃ ইউসুফ আলী বলেন,গাড়ীর হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, না জানি কখন দূর্ঘটনা ঘটে।কি করবো গাড়ি বের না করলে তো পেটে ভাত জুটবে না।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিস কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল কাল আরো কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
Related