1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন ১৩৪ বিডিআর জওয়ান | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন ১৩৪ বিডিআর জওয়ান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩১০ জন দেখেছেন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৮ জন বিডিআর জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে যান। এ নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সর্বমোট ১৩৪ জন বিডিআর জওয়ান মুক্তি লাভ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিডিআর জওয়ানদের মুক্তি দেওয়া শুরু করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ ও হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বিকেল ৪টা পর্যন্ত ১২৬ জন বিডিআর জওয়ানকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ থেকে ২৪ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে থেকে ৮৯ জন, হাইসিকিরিটি কারগার থেকে ১৩ জনসহ ১২৬ জন বিডিআর জওয়ান মুক্তি লাভ করেন।

রাত ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আরও ৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৮ জনসহ মোট ১৩৪ জন বিডিআর জওয়ান মুক্তি লাভ করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কারামুক্তির পরপরই আবেগাপ্লুত হয়ে পড়েছেন ওই বিডিআর জওয়ানরা। তাদের যে ক্ষতি হয়ে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি পুনরায় চাকরিতে বহাল করতে বর্তমান সরকারের কাছে তারা অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )