


নীলফামারীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, প্রাইম ব্যাংক সৈয়দপুর শাখার ম্যানেজার(অপারেশন) হারিছুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ৩০ কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজকে হারিয়ে বিজয়ী হয় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়। নীলফামারীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু জানান, টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে। ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, তারুণ্যের উৎসব ঘিরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর ও সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অংশ নিচ্ছে।