1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গতিশীলতাশীর্ষক সেমিনার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সৈয়দপুরে সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গতিশীলতাশীর্ষক সেমিনার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে সমাজসেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে (আরএসএস) গতিশীলতা আনয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা হলরুমে ওই সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ সেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা। সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুস্থ,অসহায়,অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

 

আরএসএস কার্যক্রমের আওতায় বাংলাদেশ সর্বপ্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূত্রপাত। ফলে এ কার্যক্রমটি বাংলাদেশ ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূতিকাগার ও পথিকৃত হিসেবে প্রতিষ্ঠিত। এ কর্মসূচি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে সূচনা করে এক নতুন ও যুগান্তকারী ইতিহাস। সমাজসেবা অধিদপ্তর ১৯৭৪ সালে পরীক্ষামুলকভাবে তৎকালীণ ১৯টি থানায় পল্লী সমাজসেবা কার্যক্রম শুরু করে। এ কর্মসূচির মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীসার নিচে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করে বিভিন্ন কর্মদলে সুসংগঠিত করা হয়ে থাকে এবং সুদমুক্ত ক্ষুদ্র পুঁজি প্রদানের মাধ্যমে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে দেশের সকল প্রকার অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে তাদের অংশগ্রহন নিশ্চিত করা হচ্ছে। নীলফামারী সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনার স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ।

 

এতে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী, রংপুর সমাজ সেবা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন, নীলফামারী সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নুররাত ফাতেমা, সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (আরডিও) মো. আবু তাহের, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু রায়হান, ইউনিয়ন সমাজ কর্মী রশিদুল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।

সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে বাস্তবায়িত সুদক্ষুদ্র ঋণ (আরএসএস) কার্যক্রমে গতিশীলতা আনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে সমাজ সেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয়, নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পল্লী সমাজসেবা প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

পরে বিকেলে সমাজ সেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রক্ষত্তর পল্লী সমাজ সেবা প্রকল্পের সদস্যদের নিয়ে উঠান বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )