1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কৃষক দল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কৃষক দল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন

নীলফাামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে বিভিন্ন তৈজসপত্র সহায়তা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে পরিবারগুলোকে গৃহস্থালির বিভিন্ন তৈজসপত্র তুলে দেন।

 

এ সব তৈজসপত্রের মধ্যে রয়েছে রান্নার এ্যালুমিনিয়ামের হাঁড়ি, কড়াই, প্লেট, চামচ, প্লাষ্টিকের জগ ইত্যাদি। এ সময় কৃষক দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি অমিত কুমার আগারওয়ালা, সহ সভাপতি ফিরোজ সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সরকার রাজিব আহমেদ,  সৈয়দপুর উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার, সিনিয়র সহ- সভাপতি বরাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শাহ, উপজেলা কৃষক দলের অন্যতম নেতা সাকিব ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি খালেদ মনজুর পাপ্পু, পৌর কৃষক দলের অন্যতম  নেতা শরিফুল ইসলাম, কামারপুকুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক শওকত আলী,সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, বোতলাগাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুজন ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর সরকার, কাশিরাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সরকারসহ বোতলাগাড়ী, কামারপুকুর ও কাশিরাম ইউনিয়নের কৃষক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৩ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের  দেড়ানী সুতারপাড়া এলাকায় ১৪ টি পরিবারের বাড়ির সর্বস্ব পুড়ে ছাঁই গেছে। আগুনে পরিবারগুলোর ঘরের মূল্যবান আসবাবপত্র, কাপড়- চোপড়, ধান-চাল, গরু-ছাগল, নগদ অর্থসহ প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )