1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ জন দেখেছেন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আগামী ২০২৫-২৬ সালের জন্য বামনডাঙ্গা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হন মো. আবদুল ওয়াহাব, সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, সহসাধারণ সম্পাদক নুর-এ-আলম, মো. আবদুর রউফ রকেট  ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. আবুল হোসেন। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক মো. বদরুল আমিন।
শুক্রবার বিকেল ৩ টার দিকে বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আল-হিকমা মাদ্রাসা মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক নেতা মো. আবদুল ওয়াহাব।
প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক মো, মাজেদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, জেলার সাধারণ সম্পাদক মো. মো. আবুল হাসান নয়া মিয়া, উপজেলা সভাপতি অধ্যাপক মো. বদরুল আমিন, সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, বামনডাঙ্গা ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা মো. আবদুল আজিজ ও উপজেলার সাবক সভাপতি অধ্যাপক মো. আমির উদ্দিন।
এসময় আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, মো. নুর আলম ও পেশাজীবি ফেডারেশনের নেতা প্রভাষক মো. চাঁদ মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মো. রুবেল আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )