1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক ও সম্পাদক আল মাসুদ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক ও সম্পাদক আল মাসুদ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬৬৮ জন দেখেছেন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জামায়াত নেতা এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সভাপতি ও বিএনপি নেতা এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে নয়টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এ্যাডভোকেট নুরুল জাকি স্টালিন।

 

সভাপতি পদে আল ফারুক আব্দুল লতিফ ৯৮ভোট নির্বাচিত হন। তিনি জেলা জামায়াতের সহ-সেক্রেটারী। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন জেলা জজ আদালতের জিপি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম। তিনি পান ৮৩ ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্ধি এ্যাডভোকেট আব্দুল লতিফ সরকার পান ৩১ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি। তার নিকটতম ছিলেন আওয়ামীলীগের কামরুজ্জামান শাসন। তিনি পান ৬৬ ভোট।
এছাড়া সহ-সভাপতি হিসেবে আওয়ামীলীগের এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিএনপির এ্যাডভোকেট হাসনেন ইমাম সোহেল, সহ-সম্পাদক পদে বিএনপির এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব, কোষাধ্যক্ষ পদে বিএনপির এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, লাইব্রেরী সম্পাদক পদে জামায়াতের এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ এবং ধর্ম ও সংস্কৃতি সম্পাদক পদে বিএনপির এ্যাডভোকেট হুজুর আলী নির্বাচিত হন।

 

রিটার্নিং কর্মকর্তা এ্যাডভোকেট নুরুল জাকি স্টালিন বলেন, ২২১ জন ভোটারের মধ্যে ২১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )